× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

ঝিনাইদহ-৪ বিজয়ের শুভেচ্ছায় এমপি আনার বললেন, দায়িত্ব অনেক বেড়ে গেছে

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনে নৌকা প্রতিকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনার বলেছেন, ‘সাধারন মানুষ তাকে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাতে আমি কৃতজ্ঞ। তাদের প্রতিদানের কথা স্বরন করেই আজ আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। তার নির্বাচনীয় এলাকার স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন সহ তরুণ সমাজকে এগিয়ে নিতে অগ্রাধিকার দেওয়া হবে। তাই দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়েই তিনি তার নির্বাচনীয় এলাকায় কাজ করতে চান।

সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার থেকে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে বিজয়ের ফুলেল শুভেচ্ছা জানাতে আসলে উপরোক্ত কথাগুলি বলেন নৌকার মাঝি এমপি আনার।

এরপর সকাল ৮ টার পরই জনতাকে শুভেচ্ছা জানাতে বেরিয়ে পড়েন বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে। উপজেলার ৭/৮ টি ইউনিয়ন ঘুরে শুভেচ্ছা বিনিময়কালে বিকালে উপজেলার রাখালগাছি ইউনিয়নে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হয়।

এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইচ-চেয়ারম্যান ও সদ্য আ’লীগে যোগদান কারী শাহানাজ পারভীন, আ’লীগ নেতা ফরিদ উদ্দীন, আ’লীগ নেতা গোলাম রসুল, যুবলীগ নেতা ইমদাদুল হক সোহাগ, মহাজটের শরিক জাতীয় পাটির কালীগঞ্জ থানার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বাচ্চু প্রমূখ।

সারাদিন শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধায় ফিরে আসেন তার ভ’ষনস্কুল রোডস্থ দলীয় কার্সালয়ে। সেখানে হাজার হাজার দলীয় নেতা কর্মী সমর্থকেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..