× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পুনরায় নির্বাচন হবে না: সিইসি

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট যে অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন তার কোন সত্যতা নেই। এটি অসত্য। ঐক্যফ্রন্টের দাবি মেনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের জনগণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে। এই নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে দেশের ভোটাররা।

তিনি আরো বলেন, দেশি-বিদেশী গণমাধ্যম, পর্যবেক্ষক ও ঢাকায় নিযুক্ত বিদেশী হাইকমিশনাররা বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষন করেছেন। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অনিয়মের কারনে ১৬ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় সুষ্ঠও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই নির্বাচনে ১৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


এ ক্যটাগরির আরো খবর..