× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

বরিশাল-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

admin
হালনাগাদ: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দী করা ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জানাগেছে, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মহাজোট প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নৌকা প্রতীকে, বিএনপি’র প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়া মুন্সি গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেছিল।

মহাজোট প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনে ২ লক্ষ ৫ হাজার ৫ শত ২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দীতা করা বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ শত ৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩ শত ৭৯ ভোট, জাকের পার্টির প্রার্থী বাদশা মিয়া (মুন্সি) গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫ শত ১৪ ভোট।

একারনে এই আসনের জহির উদ্দিন স্বপন, মোঃ রাসেল সরদার মেহেদী ও বাদশা মিয়ার জামানাত বাজেয়াপ্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিকদের জানান, এই আসনে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে পরাজিত প্রার্থীদের নতুবা ওই প্রার্থীদের জামানাত বাজেয়াপ্ত হবে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..