× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

বিরোধীপক্ষের পোলিং এজেন্ট দেখিনি: নির্বাচন কমিশনার

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আলাদা আলাদা ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম। ভোট প্রদান শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে, তারা কোন বিরোধীপক্ষের পোলিং এজেন্ট দেখেননি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে ও রফিকুল ইসলাম লেক সার্কাস স্কুল ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। মাহবুব তালুকদার বলেন, ভোট কেন্দ্রে বিরোধীপক্ষের কোন পোলিং এজেন্ট দেখেনি তিনি।

রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সকাল থেকে অনেক অভিযোগ এসেছে। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, উত্তর প্রতিফলিত হবে যে কেমন ভোট চলছে? কমিশনার হিসেবে শুধু একক দায়িত্ব আছে বলে আমি মনে করি না।

বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে, এমন অভিযোগের বিষয়ে ইসি বলেন, ‘এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এসব প্রশ্নের জবাব দেয়ারও আমার কোনো প্রয়োজন নেই।

মাহবুব তালুকদার বলেন, একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।

অন্যদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও বলেছেন তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি।


এ ক্যটাগরির আরো খবর..