× Banner
সর্বশেষ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর স্থগিত

৬টি আসনে অনুশীলনমূলক’ মক ভোটিং আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের জন্য ৩০০ আসনের মধ্যে নির্ধারিত ৬টি আসনে ‘অনুশীলনমূলক’ মক ভোটিং আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আসন ছয়টি হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম-এর সকল কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব আসনের যেকোনো ভোটার চাইলে অনুশীলন ভোটে অংশ নিতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও অনুশীলন ভোট দিতে পারবেন ভোটাররা। তবে এনআইডি সঙ্গে নিয়ে গেলে মক ভোট দেয়া সহজ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ইসি সূত্র জানায়, যে ছয়টি আসনে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে সেখানে ভোটারদের উৎসাহ বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন নানাবিধ প্রচার প্রচারণা ও প্রদর্শনীর আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আজ সবকয়টি ভোটকেন্দ্রে এ অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..