× Banner
সর্বশেষ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান বেনাপোলের সেই মর্মান্তিক পিকনিক ট্রাজেডিতে নিহতদের আজও ভুলতে পারেনি সীমান্ত জনপদ জামায়াত আমিরের বাসায় তারেক রহমান ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন – প্রধান উপদেষ্টা তারেক রহমানের শপথে আসছেন না নরেন্দ্র মোদি – আসছেন স্পিকার ওম বিড়লা নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে – প্রেস সচিব আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি – পরিবেশ উপদেষ্টা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসনের জনগণ মন্ত্রী হিসেবে দেখতে চায় – এস এম জিলানীকে

শান্তিতে বিজয় নিশ্চিত করণে- ছাতকে আইডিয়া’র সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ শান্তিপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স’র (আইডিয়া) শান্তিতে বিজয় ক্যাম্পেইনের মাধ্যমে ছাতক-দোয়ারায় বিভিন্ন প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। সুষ্ট, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রোববার সকালে ছাতকে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স। শহরের আলীজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের জেলা কো-অর্ডিনেটর আব্দুন নুর।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আইডিয়া’র রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমদ, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন, সৈয়দ হারুন অর রশিদ, সংগঠনের উপজেলা কো-অর্ডিনেটর শাহ জাহান সিরাজ।

লিখিত বক্তব্যে বলা হয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইডিয়া’র শান্তিতে বিজয় প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলার ৪ টি আসনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতিমধ্যে তারা এসব এলাকায় নাগরিক সংলাপ, র‌্যালী, মতবিনিময় সভা,গোলটেবিল বৈঠক ও বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।

এব্যাপারে জনসাধানের মধ্যে ব্যাপক সাড়াও পড়েছে। ছাতকের জনসাধারণের দাবীর বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় শহরের রাস্তাঘাট সংকির্ণ থাকায় দ্রুত তা সম্প্রসারণ করা প্রয়োজন। ছাতক-দোয়ারাবাজার সড়কের উন্নয়ন ও সুরমা নদীতে ব্রিজ নির্মান, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণসহ ১৪ টি দাবী এ অঞ্চলের জনসাধারণের পক্ষে তুলে ধরা হয়।

ছাতক-দোয়ারায় নাগরিক সংলাপের মাধ্যমে উঠে আসা এসব উন্নয়ন চাহিদা সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রার্থীর কাছেও জনসাধারণের এসব দাবীর বিষয় উপস্থাপন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..