× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

জামায়াত-বিএনপির রাজনীতি এবারের নির্বাচনে কবর হবে: শেখ হেলাল উদ্দিন

admin
হালনাগাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, এবারের নির্বাচনে জামায়াত বিএনপির রাজনীতিকবর হবে। স্মরণকালের স্মরণীয় পরাজয় হবে ওই যুদ্ধাপরাধীদের।

শেখ হেলাল বলেন, পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাট, খুলনা, যশোর পরিনত হবে শিল্প শহরে। পানগুছি নদীতে ব্রীজ, শরণখোলায় পর্যটন কেন্দ্র স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন এখন শুধু সময়ের ব্যাপার। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিলে পরবর্তী পাঁচ বছরে দণিাঞ্চলে কোন বেকার থাকবেনা বলেও তিনি উল্লেখ করেন।

গত ১০ বছরে দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে আওয়ামী লীগ। মৃতপ্রায় মোংলা বন্দরকে সচল করেছে। খানজাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেলপথ, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ বাগেরহাটে হাজার হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলে নৌকায় ভোট দিবেন।

আসছে নির্বাচনে সারাদেশে নৌকার জয় হবে। তাই জাতীয় ঐক্যফ্রন্টের নামে একমঞ্চে উঠে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানের দোসর জামায়াত-বিএনপি। তারা সোনার বাংলাকে আবারো পাকসেনাদের হাতে তুলে দিতে চায়। ৩০ ডিসেম্বর সকলে সতর্ক থাকবেন। রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন।

এসএম কলেজ মাঠের এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি, আ. লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন।

এছাড়াও বক্তৃতা দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, ছাত্রলীগ সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা এসএম কামাল, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, মিজানুর রহমান জনি ও এম এমদাদুল হক।


এ ক্যটাগরির আরো খবর..