× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

দুর্ভাগ্য, আমার দলের প্রার্থী নির্ধারণ করে দিচ্ছেন কোর্ট

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

বিচার বিভাগ আমাদের যে হারে প্রার্থিতা বাতিল করছে, সেগুলোকে আমরা কী বলব? দুর্ভাগ্য, আমার দলের প্রার্থী নির্ধারণ করে দিচ্ছেন কোর্ট। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি হাইকোর্ট বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় দিয়েছেন। তাদের প্রার্থিতা বাতিল করে বিকল্প প্রার্থীকে মনোনয়ন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, একই আদালত একজনের পক্ষে এক রায় দিচ্ছে, আবার অন্যজনের পক্ষে দিচ্ছে ভিন্ন রায়। আজ দুর্ভাগ্য এ জাতির, যেসব সরকারি প্রতিষ্ঠানের ওপর জাতির আস্থা-বিশ্বাস রয়েছে, সে প্রতিষ্ঠানগুলো একে একে সরকারি দল নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বিএনপির মহাসচিব দশম জাতীয় সংসদ নির্বাচনকে উল্লেখ করে বলেন, ২০১৪ সালে সরাসরি বিনা ভোটে ক্ষমতা দখল করেছে। এবার আইন-আদালত, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা দখল করার পাঁয়তারা করছে। আমাদের একটা ভরসা ছিল রাষ্ট্রের সর্বোচ্চ আদালত, যেখানে আমরা ন্যায়বিচারের আশা করেছিলাম। এখন সেখানেও পক্ষপাতমূলক আচরণ করছে।

তিনি দেশের বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রতি আশ্বাস রেখে বলেন, আমরা আশা করি, আগামী ২৪ তারিখ থেকে মোতায়েন হওয়া সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবাই তাদের দেশপ্রেমের পরিচয় দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..