× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়

admin
হালনাগাদ: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন। স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ প্রচার শুরু করেন সেতুমন্ত্রী।

দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন-কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

প্রচারকালে তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে ভোটারদের মনে করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আবারও যদি তিনি নির্বাচিত হন, তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের।

প্রসঙ্গত নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..