× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ‘অভিবাসী অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিদেশে কর্মরত অবস্থায় মৃত ২ জন শ্রমিকের স্বজনদের মাঝে ক্ষতিপুরণের চেক প্রদাণ করা হয়। পরে টিটিসি’র আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় অভিবাসী মেলা।


এ ক্যটাগরির আরো খবর..