× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণাকে ঘিরে উৎসবমূখর কোটালীপাড়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর জনসভার প্রচার-প্রচারণা নিয়ে কোটালীপাড়া উপজেলা মুখরিত হয়ে উঠেছে। বর্ণিল সাজে কোটালীপাড়াকে সাজানো হয়েছে। জনসভাকে সফল করতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।

জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। তবে কোটালীপাড়া উপজেলার জনসভাটিই তার নির্বাচনী প্রথম জনসভা।

জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, পিছিয়ে পড়া এই জনপদকে আধুনিক কোটালীপাড়া হিসেবে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কর্মসংস্থানসহ সব ধরনের উন্নয়ন করেছেন। তিনি কোটালীপাড়া বাসীকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। আমরাও তাকে শ্রদ্ধা করি।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল লাখ লাখ জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে। কোটালীপাড়ার ১১ টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে হাজার হাজার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ এ জনসভায় অংশ নেবেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দুর্ভেদ্য এ ঘাঁটি থেকে তিনি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা তিনবার সরকার গঠন করবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফর সফল করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় সভা করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..