× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

গুলশানে দ্বিতীয় দিনে রাজউকের উচ্ছেদ অভিযান

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলশান লেক সংলগ্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।

শুক্রবার সকালে রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অবৈধ দখল হওয়া ২১ শতক জমির উপর তৈরি টিন শেডের বাড়িগুলো উচ্ছেদ করা হচ্ছে।

দখলকৃত জমি উদ্ধারে প্রধানমন্ত্রী এবং হাইকোর্টের নির্দেশে জলাধার সংরক্ষণ আইন-২০০০’র অনুসারে এ অভিযানে নেমেছে রাজউক। রাজউক চেয়ারম্যান ছাড়াও সেখানকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

টিনশেডে বসবাসকারীরা অভিযোগ করেন, পূর্ব কোনো নির্দেশনা ছাড়াই এ অভিযান পরিচালনা করছে রাজউক। আর সেকারণে তাদের অনেক মালামাল নষ্ট হচ্ছে। তবে রাজউক এ অভিযোগ নাকচ করে বলছে, আগে থেকেই তাদের নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..