× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

দিনাজপুরের ৬টি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মোট ৫৯টি দাখিলকৃত মনোনয়নপত্রের গৃহিত ৪৮টি মধ্যে ১১টি বাতিল হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একটি, বিএনপি ৩টি, জামাতের একটি ও অন্যান্য ৬টি দলের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল আলম।

আজ রবিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে একটি প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের সামনে এই তথ্য জানিয়েছেন তিনি।

বাতিলকৃতরা হলেন – দিনাজপুর (বীরগঞ্জ-কাহারোল)-১ আসনে বিএনপির কাহারোল উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, জামাতের বীরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ হানিফ, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক ও স্বতন্ত্র রনজিৎ মুর্মু ।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৮টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন – স্বতন্ত্র প্রার্থী মোকারম হোসেন ও আওয়ামীলীগের ডা. মানবেন্দ্র রায়।

দিনাজপুর-৩ (সদর) আসনে ৮টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন – বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ও রাইসুল ইসলাম।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৯টির মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন – মোঃ ইউসুফ আলী।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়নি। ৮টির মধ্যে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ১৩টির মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন – মোঃ আতাউর রহমান ও শাহিনুর আলম মন্ডল।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া কোন প্রার্থী সংক্ষুব্ধ হলে আগামী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিলে শুনানীর পর তাদের মনোনয়নপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..