× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে যাদের মনোনয়পত্র বাতিল হলো

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

উত্তম কুমার রায়ঃ ঠাকুরগাঁও-১, ২ ও ৩ আসনের ২৬ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার দুপুরে জেলা প্রশাসক কর্যালয়ের সভাকক্ষে যাচাই বাছাই শেষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এ ঘোষনা দেন।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া এই আসনে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন সহ অন্যান্য ছয় জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। প্রস্তাবকারি ও সমর্থনকারি না থাকায় অবৈধ ঘোষনা করা হয় ঠাকুরগাঁও-১ আসনের জাকের পার্টির আল মামুনের মনোনয়ন।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে ১২জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে। এরা হলেন- বিকল্পধারার এস এম খলিলুর রহমান, গোপাল চন্দ্র রায় স্বতন্ত্র, আব্দুল জলিল স্বতন্ত্র ও রাজেন্দ্র নার্থ রায় স্বতন্ত্র।

ঠাকুরগাঁও-২ আসনে সাত প্রর্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রির্টানিং অফিসার। এসময় জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার সহ যাচাই বাছাই কার্যক্রমে জেলার পাঁচ উপজেলার নির্বহী কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীদের প্রস্তাবকারি, সমর্থনকারি , প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ ডিসেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..