× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে বড়দিন উপলক্ষে ৪,৯১৭ টি গির্জায় ৫০০ কেজি করে চাল বরাদ্দ

admin
হালনাগাদ: শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম অফিস: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন (২৫ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে দেশের প্রায় পাঁচ হাজার গির্জায় ৫০০ কেজি হারে চাল দেয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণ হিসেবে এসব চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, দেশের ৬২ জেলায় চার হাজার ৯১৭ গির্জায় বিতরণের জন্য দুই হাজার ৪৫৮ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। সে হিসেবে প্রতিটি গির্জা পাবে ৫০০ কেজি হারে চাল।

বরাদ্দপত্রে বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন গির্জার সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দারিদ্র্যতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারী ত্রাণের চাল দেবেন। গির্জার সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুত রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..