× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

কারপার্কিং ইজারায় দুর্নীতি খোকাসহ ৪ জনের ১০ বছর করে কারাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষঃ বনানী সুপার মার্কেটের কারপার্কিং ইজারায় দুর্নীতির একটি মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৪ জনের ১০ বছর করে কারাদন্ডের রায় ঘোষণা করেছে আদালত।

বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে দন্ডিত খোকার ২০ লাখ এবং অপর ৩ আসামীর ১০ লাখ টাকা করে অর্থদন্ড করেছেন। রায় ঘোষণার সময় খোকাসহ সকল আসামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাটিতে গত ১৯ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক ছিল।

কিন্তু ওইদিন রায় প্রস্তুত করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে ২৮ নভেম্বর ধার্য করা হয়। দন্ডিত অপর তিন আসামী হলেন, বনানীর ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিং এর ম্যানেজার এইচ এম তারেক। ২০১৫ সালের ২০ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির এই ভাইস চেয়ারম্যানের ১৩ বছরের কারাদন্ড এবং ১১ লাখ টাকা জরিমানা রায় দিয়েছে আদালত।

বুধবার রায় ঘোষণার মামলায় ২০১৫ সালের ২৯ নভেম্বর আদালত খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চার্জগঠন করেন। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো: মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটিতে ২০১২ সালের ৮ নভেম্বর বাংলাদেশ দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিল হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সর বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। অংশগ্রহন করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে জনৈক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন।

কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপরাপর আসামীদের সঙ্গে পরস্পর যোগসাজসে ইজারার কার্যক্রম স্থগিত করেন। ইহাতে ফেব্রুয়ারি ২০০৩ সাল হতে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষতি করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..