× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলায় সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত ১, আহত-২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

ভোলা প্রতিনিধি॥ ভোলায় যাত্রীবাহী বাম চাপায় মো মফিজুল ইসলাম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো দুই জন।

মঙ্গলবার(২৭নভেম্বর) সকালে সদর উপজেলার ভোলা- ভেদুরিয়া- ভেলুমিয়া বিশ্বরোডের চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম সদর উপজেলার চরসাসাইয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাইকেলে করে চৌমুহনী এলাকা দিয়ে যাচ্ছিলেন মফিজুল ইসলাম। এসময় একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত দুজনকে অবস্থা অবনতি হলে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে রেফার করেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ছগীর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..