× Banner
সর্বশেষ
মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

রাশিয়ার গুপ্তচরের শিরোশ্ছেদ করল আইএস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

অান্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবার রাশিয়ার গুপ্তচর সন্দেহে এক ব্যক্তির শিরোশ্ছেদ করে সেই ভিডিও প্রকাশ করলো। সিরিয়াতে আইএস নির্মূলে বিমান হামলা করে আসছে মস্কো। ধারনা করা হচ্ছে মস্কোকে চাপে রাখতেই এই হত্যাকাণ্ড চালালো আইএস।

ভিডিওতে দেখা যায়, আগের মতোই পরনে কমলা রঙের জাম্পশ্যুট। হাঁটু ভাঁজ করে বসে এক যুবক। মাথা খানিকটা সামনের দিকে ঝুঁকে আছে। তাঁর পিছনে দাঁড়িয়ে এক জন। হাতে ধারালো ছুরি। সেই অস্ত্রের আঘাতেই নিমেষে বসে থাকা ব্যক্তির মাথা দেহ থেকে আলাদা হযে গেলো। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে।

বুধবার এই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইএস। তারপর থেকেই বিশ্ব জুড়ে আলোড়ন শুরু হয়েছে।

ভিডিওতে আইএস দাবি করে, ব্যক্তিটি সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার গুপ্তচর। আইএসের ঘাঁটির খবর জানতেই তাঁকে নিযুক্ত করা হয়েছিল বলে দাবি করেছে ওই জঙ্গিগোষ্ঠী।

বস্তুত, সিরিয়া সরকারের সঙ্গে যৌথ ভাবে আইএস নিধনে অংশ নিয়েছে রাশিয়া। আইএসকে সম্পূর্ণ ধ্বংস করতে সিরিয়ার বিমান হামালাও চালাচ্ছে মস্কো। রাশিয়াকে পাল্টা চাপে রাখতেই প্রকাশ্যে খুনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে শুধু এই ঘটনাই নয়। চলতি বছরের জানুয়ারিতেই এক নৃশংস হত্যালীলার ভিডিও পোস্ট করেছিল আইএস। সেখানে রাশিয়ার দুই গুপ্তচরকে গুলি করে হত্যা করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..