× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

৪-৫ দিনের মধ্যেই ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম ঘোষণা

admin
হালনাগাদ: রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থীদের নাম আগামী ৪-৫ দিনের মধ্যেই ঘোষণা করা হবে। জোটের শরিকদের ৬০-৬৫টি আসন দেয়া হবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। যদি মনে হয় উইনিবল প্রার্থী বেশি আছে তাহলে সেটা বাড়ানো যেতে পারে।

তিনি বলেন, আমাদের মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তালিকা প্রায় চূড়ান্ত। তবে আমাদের অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে ফাইনাল করা হবে। অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে একসঙ্গে ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জরিপ রিপোর্টের ভিত্তিতে আমরা নমিনেশনটা দিয়েছি। যাদের ছয়মাস আগেও খারাপ ছিল তারা হয়ত এখন ভালো হয়েছে। তাই তাদের নমিনেশন দেয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, ১৪ দলের ইলেকটেড যারা আছেন তাদের বাদ দেয়ার চিন্তা নেই। যদি একান্ত কারও পজিশন খারাপ হয় সেটা ভিন্ন কথা। জরিপ অনুসারে কেউ যদি ইলেকটেবল না হয় তাহলে তিনি ১৪ দল হোক আর যেই হোক তাকে নমিনেশন দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..