× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

জাতির প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আমরা জাতির সে প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। বললেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম ব্যবহার এবং সফটওয়্যার সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা চাই আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন।

নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, একটি সুষ্ঠ নির্বাচনের জন্য জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের আইনের আশ্রয় নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..