× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

চতুর্থ দিনে আয়কর সংগ্রহ ২৫৩ কোটি ১৫ লাখ টাকা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিনে আজ আয়কর সংগ্রহ হয়েছে ২৫৩ কোটি ১৫ লাখ ৮১ হাজার ৫৪০ টাকা। করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে আজ দেশের আটটি বিভাগ, ৫৬টি জেলা এবং তিনটি উপজেলাসহ মোট ৬৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। বিশেষ করে অনলাইন রিটার্ন দাখিল বুথে পেশাজীবী, চাকুরিজীবী ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

ভবিষ্যৎ আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অন্যতম উদ্ভাবনী পদক্ষেপ ‘কর শিক্ষণ ফোরাম’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিদিন আয়কর মেলায় আয়োজন করা হচ্ছে ‘কর শিক্ষণ’ অনুষ্ঠান। শিক্ষার্থীদের মেলা পরিদর্শন ও কর বিষয়ে জ্ঞান অর্জন করার পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার এ প্রতিযোগিতায় ঢাকা মেডিকেল কলেজের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১০জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী প্রথম তিনজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড, সনদপত্র ও বই প্রদান করা হয়। এছাড়া বিজয়ী ১০জন শিক্ষার্থীকে সনদপত্র ও বই প্রদান করা হয়। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজকে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূইয়া।


এ ক্যটাগরির আরো খবর..