× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে গণফোরাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী চিঠিটি পৌঁছে দেন।

সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জোটগতভাবে ৩০০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

চিঠিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম (নিবন্ধন নং: ০২৪) জাতীয় ঐক্যফ্রন্টের শরিক রাজনৈতিক দল হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে।  চিঠিতে সই করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

এদিকে আজ দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।  তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এই প্রতীকে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

চলতি বছরের ১১ নভেম্বর জাতীয় ঐক্যফন্ট জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে এরইমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে।

বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ৩০ ডিসেম্বরের পর নির্বাচন পেছানোর আর কোনও সুযোগ নেই। নির্বাচন পেছালে সেটা আইনি জটিলতায় পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..