× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফরিদপুর-২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আ’লীগের ৭ জন, বিএনপির ২জন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৭জন সম্ভাব্য প্রার্থী। এছাড়াও বিএনপির কার্যালয় থেকে ২জন মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথমে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপু-২, আসনের বর্তমান সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব:) আতমা হালিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া, বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর কাজী দেলোয়ার হোসেন, সংসদ উপনেতার জৈষ্টপুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, জেলা কৃষকলীগের সাংগঠণিক সম্পাদক সাংবাদিক লায়েকুজ্জামান।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরিদপুর-২ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের কন্যা কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ও কেন্দ্রীয় সহ-সাংগঠণিক সম্পাদক এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল। এছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি জেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একক প্রার্থী মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..