× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

আওয়ামী লীগের ফরম কিনেছেন ৪০২৩ জন, প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এদিন মনোনয়ন জমাদানকারীদের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে কারা হচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে, সোমবার শেষ হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। আজ মঙ্গলবার ফরম জমা দেয়ার কাজ শেষ হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৪০২৩ জন।

গেল শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম।


এ ক্যটাগরির আরো খবর..