× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

নির্বাচন পেছানো হবে কিনা সিদ্ধান্ত সোমবার

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো হবে কিনা, সে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে ভোটগ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এছাড়া বিকেলে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন এক মাস পেছানোর লিখিত দাবি জানায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অন্যদিকে রোববার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিক্রির সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠিতে লেখেন, ‘বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট গণতন্ত্র উদ্ধারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তফসিল দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। কারণ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়।’ এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট জানায়, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনের শিডিউল এক মাস পেছাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..