× Banner
সর্বশেষ
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি

নবীগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান উৎসুক জনতার ভিড়!

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জে বিশুদ্ধ পানি পান করার জন্য হত দরিদ্র পরিবারের লোকজন একটি টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়ার ঘটনায় এলাকাজুড়ে অজানা আতংক বিরাজ করছে।

শুক্রবার বিকালে সরেজমিনে গিয়ে টিউবওয়েলের মালিক ও স্থানীয়দের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামের মিন্টু মিয়ার বাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য শ্রমিকরা পাইপ বসানোর কাজ শুরু করেন। কাজ চলাকালে সে সময় পাইপ প্রায় ১শ ৪৫ ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ করেই বিকট শব্দ হয়ে সম্পূর্ণ পাইপ আকাশ পথে উপর দিক দিয়ে উঠতে থাকে।

এরপর সেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকে। পরে সেখানে প্রচুর পরিমানে গরুর গোবর ও মাটি দিয়ে গর্তটি বন্ধ করে দেয়া হয়। এসময় পাশ্ববর্তী একটি পুকুরের পানিতে ভলকানো শুরু হয়। বাড়ির চারিদিকে মাটি ফেটে পানির ভলকানো দেখা দেয় এবং বিকট ভাবে শব্দ হতে থাকে। এঘটনার খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়।

এব্যাপারে পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও স্থানীয় বাসিন্দা চরিত্র মোহন দেবনাথ বলেন, খবর পেয়ে আমি এসে দেখতে পাই গ্যাস উপর দিক দিয়ে প্রকটভাবে শব্দ করে উঠতেছিল। পরে গোবর দিয়ে গর্তের মুখ বন্ধ করে রাখা হয়।

তিনি আরো বলেন, প্রায় ৭/৮ বছর পূর্বে পাশের মুকিত মিয়ার বাড়িতে ঠিক তেমনি ভাবে একটি টিউবওয়েল বসাতে গিয়ে একই অবস্থার সৃষ্টি হয়। এ ছাড়া আমাদের গ্রামের কালা চাঁন মিয়ার গাছ তলায় নাট মন্দিরে প্রায় ৬বছর পুর্বে একটি টিউবওয়েল বসাতে গিয়ে একই অবস্থার সৃষ্টি হয়।

এ কারনে আমাদের গ্রামের অনেক স্থানে মানুষজন টিউবওয়েল বসাতে পারতেছেন না। এজন্য অনেক কষ্ট করে প্রায় অর্ধ কিলোমিটার দূরে একটি মসজিদ থেকে খাবার পানি আনতে হয়।

এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টির খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি ।


এ ক্যটাগরির আরো খবর..