× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

সুনামগঞ্জ-৫ আসনে আ’লীগের ৫ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা, ছাতক উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আখতার আহমদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি শনিবার ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ছাতক-দোয়ারাবাজার আসনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মহান মুক্তিযুদ্ধের নির্যাতিত পরিবারের সন্তান, রাজনীতি, শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ মাওলানা আখতার আহমদ সিলেট সরকারি আলিয়া মাদরাসায় কামিল হাদিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাওলানা

আখতার আহমদ বলেন, মহান আল্লাহ তা’য়ালার ইচ্ছায় দলের মনোনীত হয়ে নির্বাচিত হলে দেশ ও জাতীয় কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব এবং ছাতক-দোয়ারা উপজেলাকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে জনগনকে উপহার দেব।

এদিকে, ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত দু’দিনে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী আসনে এখন পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচজন। তারা হলেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, শামীম আহমদ চৌধুরি, মাওলানা আখতার আহমদ, ফরিদ আহমদ তারেক ও টিএম জাহাঙ্গীর।


এ ক্যটাগরির আরো খবর..