× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

বিএনপিসহ ৮ দলকে ধানের শীষের প্রতীক দিতে ইসিতে বিএনপির চিঠি

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মধ্যে নিবন্ধিত আটটি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ নভেম্বর) সিইসির দপ্তরে চিঠিটি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজনকান্তি দাস সরকার।

চিঠিতে সিইসিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনাকে জানাচ্ছি যে, নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

দলগুলো হলো— বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম।

চিঠিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে। এর আগে, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কেএম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৯ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..