× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করছে জাতীয় পার্টি (জাপা)।

আজ রোববার বেলা ১১টা থেকে রাজধানীর গুলশানের ইমানুয়েল অডিটোরিয়ামে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগামীকাল থেকে ১৪ তারিখ পর্যন্ত দলের বনানী কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ফরম বিক্রি কার্যক্রম।

জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মনোনয়নপত্র কেনার মাধ্যমে এর সূচনা করবেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও এদিন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..