× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জাতীয় পার্টির লাঙ্গলে ভোট চাইলেন নায়ক সোহেল রানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

রাণীশংকৈল প্রতিনিধিঃ  পল্লী বন্ধু এরশাদ আপনাদের হৃদয়ের একজন মানুষ। তিনার মনোনীত প্রার্থী এই আসনের রুপকার সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আবারো উন্নয়নের মাইল ফলক তৈরী করার সুযোগ দিবেন।

প্রেমিডেন্ট এরশাদ রাষ্ট্রপতি থাকা কালিন সময়ে আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। তারি ধারা বাহিকতায় হাফিজ ভাই আপনাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন।

তিনার অনেক অসমাপ্ত কাজ বাকি আছে সেগুলো সমাপ্ত করার সুযোগ আপনাদেরকেই তৈরী করে দিতে হবে। আপনাদের ভালবাসার ছোয়ায় আমি মুগ্ধ। মনে হয় আমি বার বার আপনাদের কাছে ছুটে আসি এবং আসব।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।

এ সময় সাবেক এমপি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী চৈৗধুরী স্বপন, জেলা উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..