× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

শুক্রবার থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।    ওবায়দুল কাদের বলেন, সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম  বিক্রি শুরু হবে। তবে কতদিন পর্যন্ত এ ফরম দেওয়া হবে তার সিদ্ধান্ত আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর নেত্রী জানাবেন।

আপাতত বলতে চাই আগামীকাল ৮টি বুথে আট বিভাগের ফরম বিতরণ শুরু হবে। বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পুরো বিষয়টি মনিটর করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, প্রত্যেক যুগ্ম-সাধারণ সম্পাদক দুইটি করে বিভাগের দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগে চারজন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছে। যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের উপর নির্দেশ জারি করে কাদের বলেন, আচরণবিধি যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেন্দ্র থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের জন্য এটি নির্দেশ।


এ ক্যটাগরির আরো খবর..