× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে আবারও নৌকায় ভোটদিন:এ্যাড.মিলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দলীয় মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বলেছেন,দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষেআবারও নৌকায় ভোটদিন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, তাই আগামী নির্বাচনে উন্নয়নের সার্থে দলমত নির্বিশেষে সবাইকে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করার আহবান জানান।

বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আমতলা বাজার মাঠে বুধবার বিকেলে নৌকা মার্কার সমর্থনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অব্যাহত উন্নয়ন কার্যক্রম তুলে ধরার লক্ষে স্থানীয় আওয়ামীলেিগর উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দৈবজ্ঞহাটি ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মো. সোলায়মান মল্লিকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদ , উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রবিন দত্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক ,কবির হোসেন, আব্দুল আজিজ শেখ ,আব্দুল মালেক শেখ, যুবলীগ নেতা এড.তাজিনুর রহমান পলাশ,আবুল হাচান তালুকদার প্রমুখ।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বলেন, একাদশ সংসদ নির্বাচন বানচালের সড়যন্ত্র চলছে। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বচন বানচাল করতে চায় তাই সকলকে সজাগ থাকতে হবে। নৌকা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, এই নৌকাই বাংলাদেশের উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশকে এগিয়ে নেয়ার স¦ার্থে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ তথা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..