× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

ঠাকুরগাঁওয়ে শিবগঞ্জে নিম্নমানের ১০ টাকা কেজির চাল বিক্রির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকায় সরকারের ১০ টাকার কেজির চাল নিম্নমানের বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার শিবগঞ্জের এলএসডি গোডাউন সংলগ্ন এলাকায় এ চাল বিক্রি করা হয়।

চাল নিতে আসা জামালপুর গ্রামের সেলিম মোহাম্মদ, নুর ইসলাম অভিযোগ করে বলেন, প্রতিকেজি চাল ১০ টাকা করে ৩০ কেজি চাল দিয়েছে। কিন্তু এই চাল লালচে ও গন্ধযুক্ত। গত মাসেও নিম্নমানের চাল বিক্রি করেছে। খাওয়ার উপযুক্ত না হওয়ায় ওই চাল বাড়িতেই পরে আছে বলে জানায় সেলিম মোহাম্মদ।

তার মতোই অভিযোগ দারগাহি ও সুবোধ বর্মনের। তারা অভিযোগ করে বলেন, গরীব বলে কি নিম্নমানের চালের ভাত খেতে হবে? সংসারে আর্থিক অবস্থা খারাপ বলেই তো ১০ টাকা কেজির চাল নিতে এসেছে।
শিবগঞ্জ এলএসডি গোডাউনের আওতায় আমির হোসেন বেলা সাড়ে ১২টা থেকে ১০ টাকা কেজির চাল বিক্রি করে। এর মধ্যে অধিকাংশ চালের বস্তা থেকে নিম্নমানের চাল বলে জানায় ভোক্তারা। ওই এলএসডি গোডাউনের আওতায় জামালপুর, মোহাম্মদপুর, রায়পুর, রহিমানপুর ও চিলারং ইউনিয়নের ১১জন ডিলার সরকারের ১০ টাকা কেজির চাল বিক্রি করছে।

আর সদর উপজেলার ৪৪ জন ডিলার ২৭ হাজার ২৪৪ জন কার্ডধারীকে এ চাল বিতরণ করছে খাদ্য বিভাগ।

নিম্নমানের চাল বিতরণের বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ বলেন,  গোডাউন থেকে ভালো মানের চাল ডিলারদের দেয়া হচ্ছে। তবে অভিযোগের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..