× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

কোনোভাবেই তফসিল পেছানো সম্ভব না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

কোনোভাবেই তফসিল পেছানো সম্ভব না। তবে সব রাজনৈতিক দল যদি একমত হয়, তাহলে নির্বাচন পেছানো যেতে পারে। নইলে সংবিধান মেনেই নির্বাচন হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ইটিআই ভবনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ভোটারদের ভোটের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ইভিএম এর বিকল্প নেই। ব্যালট পেপারে নানা অসুবিধা রয়েছে। সেগুলো এড়িয়ে চলার জন্য ইভিএম চালু করা হবে।

সিইসি বলেন, ইভিএম নিয়ে আগে আইনি জটিলতা ছিল। সেগুলো এখন কাটিয়ে উঠেছি। রাষ্ট্রপতি আমাদের অধ্যাদেশ জারি করেছেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেনকে প্রধান করে ইভিএম কমিটি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শহর অঞ্চলে ইভিএম ব্যবহার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..