× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বরিশাল-৪ এ মোমিন মেহেদী দিনদিন জনপ্রিয় হচ্ছেন

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বরিশাল-৪-এ মোমিন মেহেদী দিনদিন জনপ্রিয় হয়ে উঠছেন। নতুন প্রজন্মের একমাত্র প্রতিনিধি হিসেবে ২২ বছরের আন্তরিক সমাজসেবক মোমিন মেহেদীকে ক্রমশ সর্বোচ্চ ভালোবাসায় গ্রহণ করছেন বরিশাল-৪ তথা মেহেন্দীগঞ্জ, হিজলা ও কাজীরহাট বাসী। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রায় প্রতিদিনইএলাকার জনসাধারণের সাথে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাবেক সাধারণ সম্পাদক ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণ্যাঢ্য রেডর‌্যালীর মধ্য দিয়ে পথচলা শুরু করান নতুনধারা বাংলাদেশ এনডিবির। সারাদেশে ৪২ জেলা, ১০২ উপজেলা কমিটি সহ ১৫৬ টি কমিটি, ২০০ করে ভোটারের স্বাক্ষর, গঠনতন্ত্র, বিধিমালা, ইশতেহার সহ সকল শর্ত পূরণ করে আবেদনও করে নির্বাচন কমিশনে। নিবন্ধনের আবেদনকৃত ৭৬ টি দলের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে থাকার পরও নিবন্ধন না দিলেও থেমে নেই নতুনধারার রাজনীতি। বরং আরো সক্রিয়তায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীগণ। এ প্রসঙ্গে গণমাধ্যমকে মোমিন মেহেদী বলেন, নতুনধারা ভোটহীন জোটে বিশ্বাসী না, তাই অপেক্ষা করছি। সময় এবং সুযোগ মত গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মতবিনিময় হবে।
আগামী ৮, ৯, ১০, ১১ ও ১২ নভেম্বর বরিশাল-৪ আসনের হিজলা-মেহেন্দীগঞ্জ ও কাজীরহাটে জনসংযোগে নামবেন নতুনধারার রাজনীতিক। গণমানুষের সাথে পথে পথে সম্মিলনের মাধ্যমে মোমিন মেহেদী তাঁর রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন মিডিয়া সেল সদস্য সুমাইয়া চৌধুরী। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মোমিন মেহেদী একাধারে কলামিস্ট, সম্পাদক, সংগঠক, মানবাধিকার কর্মী ও শিক্ষক। তিনি বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনারেবল গেস্ট টিচার হিসেবে পাঠদানের পাশাপাশি সাউন্ডবাংলা ইন্সটিটিউটের অন্যতম পরিচালক, প্রচারিতব্য স্যাটেলাইট চ্যানেল এসবিটিভির নির্বাহী পরিচালক ও প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার পরিচালক। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৮ আগস্ট৤ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তরের পর ২০০৯ সালে লন্ডনের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্য নিয়ে বছর মেয়াদী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন


এ ক্যটাগরির আরো খবর..