× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

শ্রীমঙ্গল-কমলগঞ্জ-৪ ভোটকেন্দ্র বাড়লো ৩টি

admin
হালনাগাদ: বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

মাহমুদ খান, মৌলভীবাজার: শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই উপজেলায় নতুন তিনটি ভোটকেন্দ্র বাড়ানো হয়েছে।

কেন্দ্র তিনটি হলো- শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের হোসনেবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়শ্রী বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মিরতিংগা চাবাগান-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৭৯টি।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১টি ভোটকেন্দ্র বাড়িয়ে মোট ৮০টি ভোটকেন্দ্র করা হয়েছে। নতুন ভোট কেন্দ্রটি হলো আশিদ্রোণ ইউনিয়নের হোসনেবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তিনি বলেন, চাবাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন মিলিয়ে একাদশ জাতীয় নির্বাচনে সর্বমোট ভোটার হলেন ২ লাখ ১৯ হাজার ৫১৫ জন।

এ মধ্যে পুরুষ ভোটার হলেন ১ লাখ ১০ হাজার ২১৪ জন এবং নারী ভোটার হলেন ১ লাখ ৯ হাজার ৩০১ জন। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে কমলগঞ্জে ভোটকেন্দ্র ছিল ৭০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারসংখ্যা বেড়ে যাওয়ার কারণে রহিমপুর ইউনিয়নেই আরও ২টি কেন্দ্র বাড়ানো হয়েছে।

তিনি বলেন, “কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও নয়টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার হলেন ১ লাখ ৭৯ হাজার ৫৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৯ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ৮৯ হাজার ৭৯০ জন।”


এ ক্যটাগরির আরো খবর..