নবীগঞ্জ প্রতিনিধিঃ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল শাহেদ ও যুগ্ম আহবায়ক খালেদ আহমদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার পাঞ্জারাই গ্রামে আব্দুল শাহেদের বাড়ীতে অভিযান চালিয়ে আটক করা হয়। অপরদিকে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে যুগ্ম আহবায়ক খালেদ আহমদের ব্যবসা প্রতিষ্টান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্বে পুলিশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।