× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মেহেরপুর পৌরসভার নির্বাচন দাবিতে বিএনপি’র সমাবেশ; বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ প্রতারণামূলক মামলায় স্থগিত মেহেরপুর পৌরসভার নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচত কমিশনার বরাবর স্মারক লিপি পেশ করেছে বিএনপি।

মেহেরপুর পৌর বিএনপি’র উদ্যোগে মঙ্গলবার দুপুর ২ টার দিকে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র উপদেষ্টা ইলিয়াস হোসেন, জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি এম.এ.কে খাইরুল বাশার, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপি’র সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টুসহ মেহেরপুর বিএনপি’র বিভিন্ন ইউনিট প্রধানগন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন- বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতু কখনো নিজে বা তার মনোনীত ব্যক্তিদের দিয়ে তথাকথিত সীমানা সংক্রান্ত মামলা দিয়ে মেহেরপুর পৌরবাসীর ভোটাধিকার প্রয়োগের সাংবিধানিক অধিকারকে বারবার বাধাগ্রস্থ করছেন। বর্তমান পৌর পরিষদের মেয়াদ উর্ত্তীর্ণ হলেও প্রতারনামূলক মামলা দিয়ে নির্বাচন বন্ধ রেখে অবৈধভাবে দায়িত্বের মেয়াদ দীর্ঘায়িত করতে চাচ্ছেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সারাদেশে ঘোষিত তফসীলে মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত করার জোর দাবী জানান মাসুদ অরুন।

সমাবেশ শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছে জেলা প্রশাসকের মাধ্যমে পৌর নির্বাচন আয়োজনের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরণ করা হয়।

উল্লেখ্য, মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামের ইন্ধনে ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি বাদি হয়ে সীমান্ত সংক্রান্ত বিরোধ নিয়ে হাইকোর্টে একটি রিট করেছেন। এ কারণে প্রথম দফায় ঘোষিত ২৩৪ পৌরসভার থেকে মেহেরপুর পৌরসভা বাদ পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..