× Banner
সর্বশেষ
রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানবমীর বিহিত পূজা ও আরতি প্রতিযোগিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

আজ শারদীয় দুর্গোৎসবের চতুর্থদিন মহানবমী সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানবমীর বিহিত পূজা ও রাতে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ ঢাকেশ্বর জাতীয় মন্দির পরিদর্শনে আসেন ও ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক শুকুর আলী, রেজিস্টার জেনারেল ড. জাকির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জনাব শাহরিয়ার কবিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

আগামিকাল ১৯ অক্টোবর শুক্রবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯.৫৭ মিনিটের মধ্যে বিজয়া দশমির বিহিত পূজা, সকাল ৯.০০টায় রক্তদান কর্মসূচি, বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

দেশবাসীকে বিজয়া শুভেচ্ছা
আগামীকাল ১৯ অক্টোবর ২০১৮, শুক্রবার শারদীয় দুর্গোৎসবের শেষদিন বিজয়া দশমী। শুভ বিজয়া! বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন ম-ল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..