× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন -হুইপ শহীদুজ্জামান সরকার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি-  ধামইরহাটে ১৫ অক্টোবর বিকেলে রঘুনাথপুর কামিল মাদ্রাসা ময়দানে আলমপুর ইউনিয়ন আ’লীগের ডাকে বিশাল জনসভায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বলেন,”দেশের প্রত্যেকটি মানুষ বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করছেন, আরও উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন”। এর আগে আলমপুর ইউনিয়ন ভূমি অফিসের ফলম উন্মোচন ও বিকেল ৫টায় তিনি মাদ্রাসায় নির্মিত ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

তিনি বর্তমান সরকারের রাস্তা,সেতু,বিদ্যুৎ,স্কুল-কলেজ,বিভিন্ন ইনস্টিটিউট, ১০টাকা কেজি চাল, দরিদ্রদের বিভিন্ন ভাতা সহ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জনতার নিকট বিচারের ভার দেন এবং বলেন,”নৌকা ব্যাতীত দেশের উন্নয়ন সম্ভব নয়।”

আলমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলুর ররহমান, যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল মামুন সহ আরও নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..