× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মহালয়ার আদ্যপান্ত: ভিন্ন দৃষ্টিকোণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ, হবিগঞ্জ।  শরতের আগমন ইতিমধ্যে অনুভূত হচ্ছে। প্রকৃতির এ চিরচেনা পরিবর্তন ও আমাদের আন্দোলিত করে। কিছুদিন আগে গেল শুভজন্মাষ্টমী(শ্রীকৃষ্ণেরজন্মতিথি)ও শুভ তাল নবমীতিথি(শ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্রের জন্মতিথি)। দরজায় কড়ানাড়ছে শারদীয় দূর্গোৎসব। এবার শারদীয় উৎসবে লিখব মহালয়া নিয়ে বলে স্থির করলাম।

মহালয়া কি?
শারদীয় দূর্গাপূজার ৭ দিন আগে অতি মাঙ্গলিক একটি অনুষ্ঠান মহালয়া, যা আদি শক্তি মহামায়ার আবির্ভাব এর বার্তা বহন করে। এটা মা দূর্গাকে এ ধরণীতে আগমনের জন্য এক ধরনের আমন্ত্রনÑ’জাগো তুমি জাগো’। মন্ত্র উচ্চারণ ও ভক্তিমূলক গানের মাধ্যমে তাঁকে আহবান করা হয়।

মহালয়া এত জনপ্রিয় কেন?
বিগত ১৯৩০ সাল, অলইন্ডিয়া রেডিওতে খুব সকালেএকটি নতুন অনুষ্ঠান সংযুক্ত হয়। যার নাম ছিল মহিষাসুরমর্দিনী। অলইন্ডিয়া রেডিওয়ের এই অনুষ্ঠানটি ছিল, চন্ডিকাব্যের আবৃত্তি, বাংলা ভক্তিগীতি, শাস্ত্রীয় সংগীত ও অসাধারণ যন্ত্র সংগীতের সমন্বয়। পরবর্তীতে অনুষ্ঠানটি হিন্দীতে অনুবাদ করে, একই সময়ে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে সস্প্রচার করা হয়। আমরা বাংলাদেশে অলইন্ডিয়া রেডিও তথা আকাশবানী থেকেই এ সম্প্রচার শুনে আসছি। মহালয়া বলতে আমরা এখন এই অনুষ্ঠানটিকেই বুঝি। এরা একে অপরের সমার্থক শব্দ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ ৭ যুগ ধরে, আমরা বাঙালী হিন্দুরা মহলিয়ার দিন খুব ভোরে, প্রায়সকাল ৪ টার সময় রেডিও টিউনিংকরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সম্প্রচার শুনি।

জাদুকর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র: একজন মানুষ, যিনি চিরস্মরনীয় হয়ে থাকবেন মহালয়াকে এতটা জনপ্রিয়, হৃদয়গ্রাহী করে তোলার জন্য। তিনিআর কেউ নন, ইংরেজীতে যাকে বলে ঞযব ড়হব ধহফ ড়হষু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের পেছনে রয়েছে তার জাদুকরী কন্ঠস্বর। এই কিংবদন্তী পবিত্র চন্ডি শ্লোকগুলো আবৃত্তি করেছেনএবং মা দূর্গার এ ধরাধামে আগমনের গল্প বর্ননা করেছেন তার অনন্য বাচন ভঙ্গিতে।

তিনি এ ইহলোক ত্যাগ করেছেন অনেকদিন হয়েছে, কিন্তু এখনো তার রেকর্ডকৃত কন্ঠস্বর মহালয়া অনুষ্ঠানের মূল অংশ জুড়ে রয়েছে। বীরেন্দ্র ভদ্রের জোরালো, গাম্ভীর্যপূর্ণ আবৃত্তি মহালয়ার ২ ঘন্টা আমাদের মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি করে, প্রতিটি গৃহবাসী মানুষ স্বর্গীয় এক পরিবেশ অনুভব করে, আমাদের আত্মা কিছু সময়ের জন্য বৈষয়িকতার উর্দ্ধে উঠে পরম শক্তির প্রার্থনায় রত হয়।

 এক অনন্য সৃষ্টিকর্মঃ মহিষাসুর মর্দিনী ভারতীয় শিল্প জগতে এক অতুলনীয় গীতিনাট্য। যদিও এর মূল প্রতিপাদ্য পৌরণিক এবং মন্ত্রগুলো বৈদিক, এই অনুষ্ঠিানটি এক মাইল ফলক সৃষ্টিকারী কম্পোজিশন। এর মূল স্ক্রিপ্ট রচনা করেছেন বানী কুমার, আর ধারা বর্ননায় ছিলেন বীরেন্দ্র ভদ্র। অসাধারণ সুরসৃষ্টি ও পরিকল্পনায় ছিলেন অমর সুরস্রষ্টা পঙ্কজ মল্লিক। গানে কন্ঠ দিয়েছেন যারা,তাদের নতুন করে পরিচয় দেয়াটা ধৃষ্টতা মনে হয়। কালজয়ী সংগীত শিল্পী হেমন্ত কুমার ও আরতি মূখার্জী।

যখন আবৃত্তি শুরু হয়, সকালের প্রশান্ত বায়ু যেন স্পন্দিত হতে থাকে শঙ্খের দীর্ঘ সুরধ¦নিতে। সাথে সাথে সম্মিলিত কন্ঠে আবৃত্তি, আবহ তৈরি হয় চন্ডী শ্লোক উচ্চারণের।

মহিসাসুরমর্দিনীর কাহিনীঃ
এ গল্পেরকাহিনী বেশ আকর্ষণীয়। শুরুতে দেবতাদের প্রতি অসুররাজ মহিষাসুরের ক্রমবর্দ্ধমান নিষ্ঠুরতার বর্ননা দেয়া হয়। তার অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন কিভাবে মহিষাসুরকে দমন করে সত্য ও ন্যায় প্রতিষ্টা করা যায় এ আলোচনায়। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের (শিব) মিলিত তেজে আবির্ভূত হল এক নারী, যার দশানন। তিনিই দশভূজা, দূর্গতিনাশিনী দূর্গা। তিনিই মহাবিশ্বে আদ্যাশক্তি রুপে আর্বিভূত।

অন্যান্য দেবতারা আর্শিবাদ ও স্ব-স্ব অস্ত্র দিয়ে পরিপূর্ণ করলো মহামায়াকে। রণ সাজে সজ্জিত হয়ে, সিংহ বাহে নচড়ে দেবী যুদ্ধ শুরু করলেন মহিষাসুরের সাথে। ভয়ংকর যুদ্ধের মাধ্যমে দেবী মহিষাসুরকে তাঁর ত্রিশুল দিয়ে বধ করলেন। স্বর্গ ও মর্ত্যধাম এ বিজয়ে ধন্য ধন্য করতে লাগল। পরিশেষে, মন্ত্র উচ্চারণ সমাপ্তি হয় মহাশক্তির নিকট আমাদের সকল প্রার্থনা নিবেদন করে।

সকলের প্রতি আমার বিণীত অনুরোধ, উৎসব মানেই আনন্দ। তাই শারদোৎসব ও হবে আনন্দময়। কিন্তু মাতৃ আরাধনার নামে আমি যেন কোন বোনকে, মা’কে অপমানিত না করি। মাতৃ আরাধনা যেন নারীকে শ্রদ্ধা ও তার যোগ্য মর্যাদা দেওয়ার চিরায়ত বৈদিক ও পৌরণিক শিক্ষা আমাদের মধ্যে জাগ্রতকরে। মায়েদের উদ্দেশ্যে করজোড়ে নিবেদন, শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি। আরো বলেছেন, পুরুষনষ্টেযায়নাজাত, নারী নষ্টে জাত কুপোকাত। তাই আমাদের প্রতিটি মা যেন সত্যিকারের দূর্গা গুণ সম্পন্ন হয়ে উঠতে পারে, তারা যেন তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে ছেলেদের মতো,তা যেন প্রতিটা ভাই ও বাবা-মা’রা গুরুত্ব দিয়ে উপলব্দি করেন। নিজের স্ত্রী’কে, বোন’কে, মা’কে সামগ্রিক অর্থে একজন নারীকে পূর্ণ মর্যাদা ও সম্মান প্রদর্শণ করার শিক্ষা লাভ করতে না পারলে এ মাতৃ সাধনা বাঁদরের তামাশা ছাড়া আর কিছু নয়। ভ্রষ্টাচারের নব সংযোজন লাভ জিহাদ সম্পর্কে আমরা প্রতি-প্রত্যেকে যেন সচেতন হই। পারিবারিক আলোচনায় আমরা যেন আমাদের ভাই-বোনদের এ বিষয়ে সচেতন করি।

আসুন, আমাদের মধ্যে ঘুমিয়ে থাকা পূর্বাপর আর্য্য ঋষিদের জাগিয়ে তুলি।আমরা ঋষি ভরদ্বাজ, শান্ডিল্য, আলম্বায়মান, মৌদগৈল্য, কাশ্যপঋষির রক্তধারা। যা আজো আমরা গোত্র-প্রবর নামে ধারণ করে আছি। আমরাই একদিন পৃথিবীকে সত্য, ন্যায়, জ্ঞান-বিজ্ঞানের পথ দেখিয়েছিলাম। আজ আমরা কোথায়? কোন পথে চলেছি? এখনও সময় আছে মিথ্যা জ্ঞানাভিমান ছুড়ে ফেলে দিয়ে বর্তমান যুগোপুরুষোত্তমের আশ্রয় নিয়ে আবার নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করব আর্য্য সমাজ, মানবতার সমাজ। যেই বানীএকদিন ধ্বনিত হয়েছে বেদে, গীতায়, কোরাণে, বাইবেলে, ত্রিপিটকে, আজো সেই বাণী ধ্বণিত হচ্ছে।

আমরা আর্য্য সন্তানেরা হীনমণ্য নই, তাই সকলেরজন্য প্রার্থনায় আমাদের কোন জড়তা নেই। সবাইসুখী হোক, সত্য-সুন্দরের পথে চলুক, পরম পিতার কাছে শারদোৎসবে এই প্রার্থনা। জয়গুরু, বন্দেপুরুষোত্তমম ।


এ ক্যটাগরির আরো খবর..