× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ফিরে আসলেন সাথী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর এবার নাটকে নিয়মিত হয়েছেন সাথী। রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় ‘সাইরেন’ নামের একটি নাটকের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটেছে তার। সোমবার সৈয়দপুরে এ নাটকের দৃশ্যায়ন শুরু হয়েছে।

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে সাথী বলেন, এতদিন শুধু সঞ্চালনায় ব্যস্ত ছিলাম। গান, নাচ কিংবা অভিনয় কোনো কাজই করিনি। রেজানুর রহমান ভাইয়ের এ নাটকটির গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরো নাটকটি আমাকে ঘিরে। নাটকের গল্পে ২৬ মার্চ কালো রাতের ঘটনায় আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। তাদের অনেক খোঁজার চেষ্টা করেছি। এভাবেই এগিয়ে যাবে নাটক। এটি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নির্মাণ হচ্ছে।

আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। দুবছরে সাথী অভিনীত বিভিন্ন নাটক প্রচার হলেও সেগুলো অনেক আগের নির্মাণ করা ছিল। প্রসঙ্গক্রমে সাথী আরও জানান, এর মধ্যে যেসব নাটক প্রচার হয়েছে তাতে অনেকে মনে করেছেন আমি নিয়মিত কাজ করছি। আসলে ব্যাপারটি তা নয়। নাটকে অভিনয়ের অনেক প্রস্তাব ছিল। কিন্তু উপস্থাপনার ব্যস্ততা আর আমার পড়াশোনার জন্য কোনো অন্য কোনো কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। এখন থেকে আবার নিয়মিত কাজ করবো বলেই আশা করছি।

কিছুদিন আগে আদিবাসী সংস্কৃতি নিয়ে নৃ-বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নির্মিত তথ্যচিত্রের ভাবানুবাদের কাজ শেষ করেছেন সাথী। উল্লেখ্য, চ্যানেল আইতে প্রচার চলতি ‘সিটিসেল তারকাকথন’, ‘গানে গানে সকাল শুরু’ ও ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানগুলো তিন বছর ধরে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..