× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

দেবোত্তর সম্পত্তি দখলের মামলায় ছেলেসহ ৬ মাসের জামিন পেলেন রাগীব আলী

admin
হালনাগাদ: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। তাদের পক্ষে একটি রিভিশন পিটিশনের প্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি শওকত হোসেইন তাদের জামিন মঞ্জুর করেন।

রাগীব আলীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুল হালিম কাফি, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।

ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, গেল ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিকের দেয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন দাখিল করেন রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। রিভিশনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি দখলের মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) পৃথক পাঁচটি ধারায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। শুনানি শেষে গেল ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের সাজা বহাল রাখেন। পরে ১২ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..