× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

দুর্গাপুজার মন্ডপে কোন অপ্রীতিকর কিছুর আশ্রয় নেয় তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা -নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান

admin
হালনাগাদ: সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডবোকেট আলমগীর চৌধুরী বলেন, এদেশে কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা আলাদাভাবে দেখার কোন অবকাশ নেই।ধর্ম যার যার উৎসব সবার আনন্দ সবার এ দৃষ্টিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপুজা কোন মন্ডপে যদি কেউ জঙ্গী তৎপরতা ও মাদকসেবী এবং ইভটিজাররা কোন রকম অপ্রাতিকর কিছুর আশ্রয় নেয় তাদেরকে সাথে সাথে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। পুজা চলাকালীন সময়ে তিনি প্রতিটি পুজা মন্ডপে নিরবিছিনভাবে বিদ্যুত ব্যবস্থা নিশ্চিত এবং আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য পুজারীদের প্রতি আহবান জানান।

তিনি নবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান এর সভাপতিত্বে ও পল্লীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমেদ মুসা,সত্যজিৎ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, গোবিন্দ জিউড় আখড়া পুজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রঙ্গ লাল রায়,যুগ্ম সম্পাদক আশীষ ব্রত তালুকদার,সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত,করগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ,দিজেন্দ্র রায় মহাদেব,হরিপদ দাশ,জগদীশ দাশ,দিপক পাল,বিভু আচার্য্য,দেবব্রত দাশ,অখিল সুত্রধর,সাধন চন্দ্র দাশ,নারায়ন দাশ,মহিতোষ দাশ, প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্ত আব্দুন নুর,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..