× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই চীনা নাগরিক দগ্ধ

admin
হালনাগাদ: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

রাজধানীর উত্তরা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন চীনা নাগরিক দগ্ধ হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। শনিবার রাত ১১টার দিকে ১২ নম্বর সেক্টরে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তারা আহত হন।

আহতরা হলেন, জিও (৩৭) ও জুলি (৩৫)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে ১২টার দিকে এ দুই চীনা নাগরিককে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুলির শরীরের ২৩ শতাংশ এবং জিওর শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তারা বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছেন।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, আহত চীনা নাগরিকরা উত্তরার ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে বাসায় ছোট গ্যাস সিলিন্ডার সংযুক্ত চুলায় চা গরম করছিলেন। এমন সময়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..