× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শাহরুখ ‘গেরুয়া’ নিয়ে সংশয়ে ছিলেন

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: দিলওয়ালে সিনেমার গেরুয়া গানটি প্রকাশের পর থেকেই বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। কিন্তু গানটির ‘গেরুয়া’ শব্দটি নিয়ে সংশয়ে ছিলেন শাহরুখ। বিষয়টি জানিয়েছেন গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

অমিতাভ ভট্টাচার্য বলেন, ‘শাহরুখ খান গানটির ‘গেরুয়া’ শব্দটি ব্যবহারের ব্যাপারে দ্বিমত পোষণ করেছিলেন। এই শব্দটি সিনেমায় খুব একটা ব্যবহার হয় না। গানে শব্দটি ব্যবহার করলে সেটি কাজে দিবে কিনা এবং দর্শক এটি গ্রহণ করবেন কিনা, পাশাপাশি গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কী হবে? এ নিয়ে শাহরুখ চিন্তিত ছিলেন। তবে তিনি শব্দটি খুবই পছন্দ করেছেন। তিনি জানিয়েছেন এটি শুনতে খুবই ভালো। কিন্তু শব্দটি খুব একটা ব্যবহার হয় না।’

প্রীতমের মিউজিকে ‘গেরুয়া’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র। কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। শাহরুখ-কাজলের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ ব্যাকগ্রাউন্ড দৃশ্য। সিনেমাটোগ্রাফি, লোকেশন আর ভিজ্যুয়াল ইফেক্টের মুগ্ধ করার মতো।

বাজিগর সিনেমার মাধ্যমে শাহরুখ-কাজল জুটির যাত্রা শুরু। এর পর এই জুটির ইতিহাস সৃষ্টি করা সিনেমাগুলো হচ্ছে করণ-অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম এবং ২০১০ সালে মাই নেম ইজ খান। শাহরুখ-কাজল জুটির সিনেমা মানেই সেটি যে সেরা রোমান্টিক সিনেমা, সেটা ইতিমধ্যে সকলেরই জানা।

তাই ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই জুটির নতুন সিনেমা দিলওয়ালে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সিনেমাটির টিজার ও ট্রেইলার থেকেই দর্শকরা মজে আছেন দিলওয়ালে জাদুতে। শাহরুখ-কাজল রোমান্স দেখতে উৎসুক সিনেমাপ্রেমীরা। সেই উত্তেজনায় আরও হাওয়া বাড়িয়ে দিয়েছে দিলওয়ালে সিনেমার প্রথম গান ‘গেরুয়া’।


এ ক্যটাগরির আরো খবর..