× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে মনিরুল ইসরাম (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ওই গ্রামের নাজির হোসেন মন্ডলের ছেলে।

নিহতের পিতা জানান, মনিরুল ইসলাম ঢাকায় ট্রাক চালায়। বৃহস্পতিবার বিকেলে সে বাড়িতে আসে। রাত ১১ টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানার এস আই শিকদার মনিরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নামে হত্যা ও ডাকাতি মামলা আছে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পিতা নাজির মন্ডল বাদি হয়ে শুক্রবার সকালে ৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..