× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি ডকু-ড্রামা ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রকাশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি ডকু-ড্রামা ‘হাসিনা- এ ডটারস টেল’। শিগগিরই বিশ্বব্যাপী মুক্তি পাবার কথা রয়েছে। এরই মধ্যে অনলাইনে প্রকাশ হলো চলচ্চিত্রটির ট্রেলার।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে সিনেমার ট্রেলারটি প্রকাশ করছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বার্তা সংস্থা ইউএনবির তথ্যমতে, ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।

জানা গেছে, এটি নির্মাণ করতে পরিচালকের দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে। অক্লান্ত প্রচেষ্টার পর ৭০ মিনিটের এই চলচ্চিত্র নির্মিত হয়।

চলচ্চিত্রে পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গির সাহায্যে পরিণত করেছেন নিজস্ব আদলে। পিপলু ‘হাসিনা’কে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়- কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তাঁর ব্যক্তিসত্তাকে।


এ ক্যটাগরির আরো খবর..