× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ইভিএম নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন (ইসি) সীমিত আকারে এবারের সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায়। বিধি মোতাবেক আরপিও সংশোধন হয়ে গেলে যতটুকু এলাকায় সম্ভব ইভিএম ব্যবহার করা হবে। জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার বগুড়ায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি এ কথা বলেন। এই নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে কী না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, আশ করি বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে।

সিইসি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনও আলোচনার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে স্বাধীন, তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এ নিয়ে কমিশনের কিছু করার নেই। নির্বাচনে সেনা মোতায়েন থাকার ব্যাপারে তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে বিকেল ৩টা থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার।


এ ক্যটাগরির আরো খবর..