× Banner
সর্বশেষ
নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী

ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বামনায় হিন্দু মহাজোটের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ  উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বামনা উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট।

আজ সকাল বামনা উপজেলার গোলচত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বামনা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে প্রায় শতাধিক হিন্দু নেতারা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা বিপ্লব কর্মকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায় মাধব, বামনা উপজেলা সভাপতি মনোতোষ হাওলাদার, সাধারণ সম্পাদক রতন মালাকর, বামনা সদর ইউনিয়ন সভাপতি সুদেব হাওলাদার, ডৌয়াতলা ইউনিয়ন সভাপতি তন্ময় হাওলাদার, যুব মহাজোট নেতা রথীন্দ্রনাথ হাওলাদার, উত্তম মিস্ত্রী প্রমূখ।

সভায় বক্তারা উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টুকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে যারা হত্যা করেছে তাদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

উল্লেখ্য গত শুক্রবার রাত ৮টার দিকে উজিরপুরের জল্লা ইউনিয়নের কারফা বাজারে কয়েকজন দুর্বৃত্ত্বদের গুলিতে নিহত হয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু।


এ ক্যটাগরির আরো খবর..